তুরস্কে বিস্ফোরণে কয়েকজন নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৪
 
তুরস্কের কায়সারি শহরে একটি বাসের কাছে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে। এতে আরো কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে শনিবার বিবিসি এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে সেনারা ছিল। ঐ সেনারা সেসময় কোনো দায়িত্বে ছিলেন না।  একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে বিস্ফোরণে ঘটনা ঘটে।
 
তুরস্কের ডোগান সংবাদ সংস্থা বলেছে, গাড়ি বোমার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
 
এক সপ্তাহ আগে ইস্তাম্বুলে বোমা হামলায় ৪৪ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটল।
ইত্তেফাক/এএসএস