নড়াইলে ছাত্রশিবিরের নেতাসহ গ্রেফতার ২১

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:০৯
 
নড়াইলে পুলিশের অভিযানে পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্বাস আলীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
এর মধ্যে নড়াইল সদর থানা পুলিশ পৌর শিবিরের সাধারণ সম্পাদক আব্বাস আলীসহ ছয়জন, লোহাগড়া আটজন, কালিয়া চারজন এবং নড়াগাতী তিনজন।
 
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, সদর উপজেলার কোমখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্বাস আলীকে নাশকতা মামলায় রাতে গ্রেফতার করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে