ভাঙ্গুড়ায় কিশোরী অপহরণের অভিযোগে আটক ২

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:৩১
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, উপজেলার চৌবাড়িয়া আদর্শ গ্রামের অজয়ের বাবা শুটকা দাস ও কাকা সুভাষ দাস।
 
পুলিশ জানায়, বুধবার ওই কিশোরীকে (১৫) এলাকার কম্পিউটার মেকানিক অজয় দাস (২০) অপহরণ করে নিরুদ্দেশ হয়। ওই কিশোরী উপজেলার চৌবাড়িয়া গ্রামের মেয়ে। এবং ভাঙ্গুড়া মডেল স্কুল ও কলেজের ছাত্রী।
 
অজয়ের বিরুদ্ধে ওই কিশোরীর পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অজয় দাস প্রেমের প্রস্তাব দিয়ে হাসিকে উত্যক্ত করে আসছিল। ওই কিশোরী এতে রাজী না হওয়ায় অজয় ও তার বন্ধু নাসির মিলে বুধবার বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করে।
 
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকারীকে আটক ও অপহৃতকে উদ্ধারে তৎপরতা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ