ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানের আয়োজক ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখা ছাত্রলীগ।
সাইফুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে এ দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের মূল্যবান জীবন দিয়ে লড়াই করেছে। একই সঙ্গে এ দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।
IMG0
তিনি বলেন, ছাত্রলীগ মানবতার সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রলীগ দেশ ও দেশের বাইরে মানুষ যেখানে দুর্যোগে পড়েছে সেখানেই পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগ প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছে। ঢাকা চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগ এ ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্থ সারথী দাস। উপস্থিত ছিলেন ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা ছাত্রলীগের সভাপতি ডা. শরীফ ইসলাম।
ইত্তেফাক/আরএ
