মুক্তাগাছায় হলুদ রঙের মেলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৭:২২
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সর্বত্র এখন সরিষা ফুলে ঢাকা। হলুদ রঙের চাদর বিছানো মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছি আর প্রজাপতির সঙ্গে মানুষের দল।
 
IMG0
সরিষা ক্ষেতের ফুল জড়িয়ে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব আর নিজের তোলা ছবির সেলফিতে লাইক কমেন্টের হিড়িক পড়বে, সে প্রত্যাশায় মোবাইল ফোন নিয়ে ফেসবুক আইডিধারীদের ঘন উপস্থিতিতে সরব সরিষা ফুলের মাঠ।
 
IMG1
গাঁড় হলুদ রঙের সরিষা ফুলে বসা কীট-পতঙ্গ আর মৌ-মাছির মেলার ছবিও তোলা হচ্ছে মোবাইল ক্যামেরায়। উজ্জ্বল হলুদ রঙের সরিষা ফুলের পূর্ণাঙ্গ প্রস্ফুটন শীত আর কুয়াশা উপস্থিতির ঘোষণা দিয়ে বাংলার রূপ বৈচিত্র্য আর সৌন্দর্যের প্রকাশ তুলে ধরে। লাখ লাখ পুষ্পিত সরিষা গাছ ও ফোটা সরিষা ফুলের চমৎকার দৃশ্য উপভোগের সুযোগ করে দেয় আমাদের।
 
চোখে সরিষার ফুল দেখে হতবিহবল মানুষ কর্মচঞ্চল হারিয়ে স্তম্ভিত হয়ে যান। এমন ঘনত্বের ফুল আর কোথাও দেখা মেলে না। ফুল দেখে বিমোহিত চোখ হলদে আনন্দে মনকে আচ্ছন্ন করে দেয়।
 
ময়মনসিংহে প্রতি মৌসুমে ২ হাজার ৮শ হেক্টরেরও অধিক জমিতে সরিষা চাষ করা হয়ে থাকে। যা থেকে উৎপাদন হয় ৫ সহস্রাধিক মেট্রিক টন সরিষা।  চলতি মৌসুমে সরিষা চাষের আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ সরিষা আবাদের আশাবাদ ব্যক্ত করেছেন কৃষক ও সরকারের কৃষি দপ্তর।
 
ইত্তেফাক/এসএস