বিজয় দিবসের ৪৫তম বর্ষপূর্তি উদযাপনে আবাহনী মাঠে ফানুস উড্ডয়ন করে মুক্তিযুদ্ধের পক্ষে গত কয়েক বছর ধরে কাজ করে যাওয়া একদল তরুণ প্রজন্ম। বিজয়ের এই ৪৫তম বছর পূর্তিতে ৪৫টি ফানুস উড্ডয়ন করা হয়। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় আবাহনী মাঠের আশেপাশে বসবাসরত প্রতিবেশীরা।
IMG0
মুক্তিযুদ্ধের পক্ষে অনলাইনের অ্যাক্টিভিস্ট তামজিদ তাহের বলেন, ২০১২ সালে থেকে আমরা এই আয়োজন করে আসছি। সাধারণ মানুষের হৃদয়ে মুক্তিযুদ্ধে চেতনাকে ছড়িয়ে দিতেই এই আয়োজন।
IMG1
তামজিদ তাহের ছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে অনলাইনে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে লড়াই করা আরো অনেক অ্যাক্টিভিস্ট এ সময় উপস্থিত ছিলেন। এই ফানুস উড্ডয়নের উদ্যোগে নেয়ায় আরো সহযোগিতা করেন তন্ময় আহমেদ, রাহুল খান, নাজিউর রহমান, রওশন রাহাদ।
IMG2
ইত্তেফাক/আরএ
