জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ। তারা বিশ্ব অলিম্পিকে অংশ গ্রহণ করে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণ পদক জয় করে আনছে।
শনিবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে খুলনা বিভাগীয় প্রতিবন্ধীদের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণে তারা আজ অবহেলিত নয়। সুইড বাংলাদেশ বাগেরহাট শাখার সভাপতি অ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন প্রমুখ।
প্রতিবন্ধীদের এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের ৮ জেলার ১৪১ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।
ইত্তেফাক/এমআই
