ভারতের দিল্লির অশোকনগরে ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এক বাড়িওয়ালা ও তার দুই সহযোগী মিলে কিশোরীটিকে গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকেই আটক করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা কিশোরীটিকে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীর উপর ড্রাগ প্রয়োগ করে গণধর্ষণ করে তিনজন। এরপর কিশোরীটিকে একটি রুমের মধ্যে আটকে রেখে চলে যায় তারা। ৫ ঘণ্টা পরে তাকে উদ্ধার করা হয়। ঘটনার জোর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/এসএসএ
