শাহরুখের ‘রইস’ নিয়ে প্রত্যাশা এখন তুঙ্গে, যদিও সম্প্রতি ইসলাম অবমাননার দায়ে সমালোচনার মুখে পড়েছেন এ বলিউড অভিনেতা। ট্রেলারে এক ঝলক দেখা মিলেছে সানি লিওনেরও। শাহরুখের জন্য এ ছবিতে ‘লায়লা’ হিসেবে হাজির হয়েছেন সাবেক পর্ণস্টার, বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন।
‘রইস’ এ আশির দশকের ছবি ‘কুরবানি’র জনপ্রিয় গান ‘লায়লা ও লায়লা’র সঙ্গে নাচতে দেখা যাবে সানি লিওনকে। ফের আইটেম ডান্স দিয়ে দর্শকদের মাতাতে চলেছেন তিনি।
১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানে দেখা গিয়েছিল জিনাত আমনকে। ‘লায়লা’র রিমেকে জিনাতের মতো সাজ পোশাকে সানিকে যাবে। তবে ট্রেলারটি সামনে আসার পর একটু অন্য সাজেই দেখা মিলেছে সানির। ভারতীয় গণমাধ্যম বলছে, এই গানে দারুণ পারফর্ম করেছেন তিনি।
IMG0
চলতি ডিসেম্বরের শেষ দিকে মুক্তি পেতে চলেছে সানি অভিনীত ‘লায়লা ও লায়লা’ গানটি। তবে ‘রইস’-এর নির্মাতারা প্রথমে এই গানটিকে ২০১৭-র জানুয়ারিতে রিলিজ করতে চেয়েছিলেন। কিন্তু ডিসেম্বরের শেষে ক্রিসমাস এবং নিউ ইয়ারের পার্টিতে মেতে উঠবে সবাই। সেই কথা মাথায় রেখে ‘লায়লা’ গানটি সামনে আনতে চলেছে রেড চিলিজ এবং এক্সেল এন্টারটেনমেন্ট।
উল্লেখ্য, আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’। তার আগে সানি লিওনের আইটেম গান কেমন মাতাতে পারে সেটি দেখার অপেক্ষা।
ইত্তেফাক/এমএআর
