চৌধুরীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১০:১৩
 
রাজধানীর চৌধুরীপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম সাদিয়া আক্তার মনি (২৩)। গতকাল শনিবার দুপুরে পুলিশ চৌধুরীপাড়ার বি ব্লকের ১২৬ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মনি’র স্বামীর নাম পারভেজ। এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় পুলিশ মনির স্বামীসহ তিন জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।  বর্তমানে তারা থানায় রয়েছেন।
 
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, পাঁচ বছর আগে পারভেজ ও মনির বিয়ে হয়। ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পারভেজ, তার ভাই ও ভাগিনাকে থানায় নেওয়া হয়েছে।