জনপ্রিয় গীতিকার কবির বকুলকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ১৭ ডিসেম্বর শনিবার রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।
জানা গেছে, এরআগে গত ১৩ ডিসেম্বর জ্বরে আক্রান্ত হয়ে মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন কবির বকুল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার রাত সাড়ে আটটায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। পরে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই গীতিকারের হঠাৎ এ অসুস্থ্যতার খবরে বিনোদন জগতের বন্ধু ও সুহৃদবন্ধুরা সুস্থ্যতা কামনা করে দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/এমএআর
