ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১৩

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১০:৪৩
 
ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। রবিবার পাহাড়ি শহর তেররেইনের কাছে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।খবর বিবিসির। 
 
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ১০ সেনা এবং তিন পাইলটের সবাই প্রাণ হারিয়েছেন। বিমান বাহিনীর চিফ অব স্টাফ অগাস সুপ্রিয়াতনা মেট্রো টিভিকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
হারকিউলিস তিমিকা থেকে ওয়ামেনায় খাবার সরবরাহের কাজে নিয়োজিত ছিল। এটি তিমিকা থেকে যাত্রা করে বিমানটির ওয়ামেনায় অবতরণের কথা ছিল। 
 
 
ইত্তেফাক/কেকে