শোবিজে ব্যস্ত অভিনেতা ইমন, অন্যদিকে উপস্থাপনা ও ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। এই জুটি একসঙ্গে হাজির হচ্ছেন নতুন বিজ্ঞাপনে।ইতোমধ্যে কাজটির শ্যুটিংও শুরু হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন পূজা রোজারিও।
ওয়াশিং মেশিন প্রস্তুতকারক ও বাজারজাতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হলেন দুজন। রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল ১৭ ডিসেম্বর শনিবার। চলবে আগামীকাল রোববার পর্যন্ত। শ্যুটিংস্পট থেকে এ খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী তৌহিদা।
IMG0
ইমন বলেন, আমাদের দেশেও ভালো বাজেটের গোছানো নির্মাণে বিজ্ঞাপনের কাজ হচ্ছে দেখে এবং এর সঙ্গে থাকতে পেরে ভাল লাগছে। আশা করছি কাজটি দর্শকদেরও ভাল লাগবে।
ইমনের সঙ্গে নতুন এ কাজের বিষয়ে শ্রাবণ্য বলেন, ইমন ভাইয়ের সঙ্গে প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করছি। দারুণ একটি কাজ পাবেন দর্শকরা।
জানা গেছে, আসছে নতুন বছরের শুরুতে বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে দেখা যাবে।
ইত্তেফাক/এমএআর
