২০১৬’তে বলিউডের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম হৃতিক-কঙ্গনার লড়াই ছিল উর্ধে। একসময়ের ভালো বন্ধু অভিনেতা হৃতিক রোশান ও অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে কঙ্গনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন হৃতিক রোশান। থেমে থাকেননি বলিউড কুইন। পাল্টা একটি আইনি নোটিশ পাঠিয়েছেন কঙ্গনাও।
তবে এখানে থেমে তারা। নিজেদের সম্পর্কে একেরপর এক গোপন তথ্য ফাঁসও করছেন দুজন। ই-মেইল ও গোপন ছবি ফাঁস হয়েছে। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে চিঠি ফাঁস হওয়ার বিষয়ে মানসিক অবস্থা কেমন ছিল তা স্বীকার করলেন কঙ্গনা।
অভিনেত্রী বলেন, সবাই দেখেছে আমি কীভাবে সামনে এসে লড়াই করেছি, কিন্তু একজন নারী হিসেবে আমি যখন এই বর্বরতার শিকার হয়েছি তখন আমার অবস্থাটা কী হয়েছিল তা কেউ দেখেনি।
IMG0
আইনি লড়াইয়ের সময় চিঠি এবং ই-মেইল ফাঁসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আপনি যখন আপনার প্রেমিককে চিঠি লিখবেন সেখানে অনেক দুর্বল বিষয় থাকবে। তখন আপনার মনের কিছু কথা অথবা আপনার সম্পর্কে এমন কিছু বিষয় আপনি নির্দিষ্ট একজনের কাছে তুলে ধরছেন, পৃথিবীর সবার কাছে না।
কঙ্গনা আরো বলেন, আমার মনে হয়েছে, পৃথিবীর সবার সামনে আমাকে নগ্ন করা হয়েছে। আমি সারা রাত আমার ঘরে কেঁদেছি। আর সবচেয়ে দুঃখের বিষয় এই চিঠি ও ই-মেইলের সব আসল নয়। মানুষ আমাকে নিয়ে উপহাস করেছে। এমনকি এখনো যখন আমি বন্ধুদের সঙ্গে একত্র হই তখন কৌতুকের বিষয়ে পরিণত হই।
একজন নারীর দুর্বল বিষয় ও তার আকাঙ্ক্ষা নিয়ে উপহাস করে লজ্জিত করা ঠিক না বলেও মন্তব্য করলেন এ জনপ্রিয় অভিনেত্রী। ফার্স্টস্পট, টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/এমএআর
