মিয়ানমারের আরাকানে রোহিঙ্গাদের ওপর সামরিক জান্তাদের নির্যাতনের প্রতিবাদে চরমোনাই পীরের মুরিদদের লং মার্চ কর্মসূচিতে পল্টন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
পূর্ব নির্ধারিত লং মার্চ কর্মসূচি অনুসারে আজ রবিবার সকাল থেকেই যাত্রাবাড়ী, শনিরআখরা, রায়েরবাগ, শানারপাড় ও কাঁচপুর এলাকা থেকে হাজার হাজার চরমোনাই পীরের মুরিদ (ভক্ত) প্রেস ক্লাবের দিকে অগ্রসর হতে থাকে। পরবর্তীতে পল্টন মোড়ে পুলিশ বাঁধা দিলে সেখানেই সমাবেশ করে তারা।
এ অবস্থায় আজ বেলা ১২টার দিকে সমাবেশ চলছিল।
ইত্তেফাক/আরএ
