টিভিতে কাজ করবেন রণবীর সিং

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১২:৫৪
জনপ্রিয় অভিনেতা হলেন রণবীর সিং। কাজের মেধায় বর্তমানে এ নায়ক খানদের কাতারে আসতে চলেছে। তার প্রমাণও অবশ্য আউটডোরে মেলে, প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন।
 
ভক্তদের জন্য সুখবর, রণবীর সিং এবার টেলিভিশনে আসছে! টেলিভিশনে কাজ করার কথা ভাবছেন অভিনেতা রণবীর। তবে, তা এখুনিই না, আরো বছরখানেক পরে।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, টেলিভিশনে কাজ করতে দারুণ লাগবে। আমার তো মনে হয় টেলিভিশনের জন্য আমি আরও বেশি ভালো।
 
রণবীর আরও জানান, গত তিন বছরে আমার কাছে টেলিভিশন থেকে অনেক প্রস্তাব এসেছে, ব্যস্ততার জন্যই মূলত কাজ করে ওঠা হয়নি। কিন্তু এখন আমি মোটামুটি ঠিক করেছি যে, ২০১৮ সাল থেকে টেলিভিশনে শো করবো।
 
ইত্তেফাক/এমএআর