কলকাতার শিশু চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের চার ছবি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৩:০৫
ভারতের পশ্চিমবঙ্গ সরকার-এর শিশু কিশোর একাডেমী’র উদ্যোগে আগামী ২৪-৩১ ডিসেম্বর ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব।
 
আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা’র নন্দন ১-২-৩ প্রাঙ্গণ, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার ও অহিন্দ্রমঞ্চ। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ফরিদুর রেজা সাগর’র কাহিনী নিয়ে নির্মিত ছোটকাকু সিরিজ’র গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘লেট করে সিলেটে’ ও ‘রাতবিরাতে সাতক্ষীরাতে’।
IMG0
এ তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন আফজাল হোসেন এবং রাবেয়া খাতুন’র উপন্যাস নিয়ে তাহের শিপন নির্মাণ করেছেন ছোটদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একাত্তরের নিশান’।
 
উল্লেখ্য, এবারের উৎসবে শিশুনির্মাতা ও শিশু কিশোরদের উপর নির্মিত সারাবিশ্বের প্রায় ৩০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
 
ইত্তেফাক/এমএআর