পাবনায় সংবাদ সম্মেলনে নারী প্রার্থীর অভিযোগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৯
আসন্ন পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র নারী প্রার্থী মাহজেবিন শিরিন পিয়া সংবাদ সম্মেলনে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।
 
রবিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্রই হোক আমার জীবন চলে গেলেও আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবো না।’
 
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমি ১৯৮৭ সাল থেকে ছাত্রলীগ থেকে রাজনৈতিক জীবন শুরু করে আজ এই পর্যন্ত এসেছি। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে আমার জয় নিশ্চিত। তাই ভয়ভীতি দেখিয়ে এবং ষড়যন্ত্র করে আমাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে ফেলে দেয়া যাবে না।’
 
ইত্তেফাক/এএসএমইউ