সলোমন দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৫
প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দ্বিতীয় সপ্তাহে প্রশান্ত মহাসাগরীয় দেশে এটা তৃতীয় শক্তিশালী ভূমিকম্প।
 
 
মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়, রবিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৬ মিনিটে কিরাকিরার ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূ-অভ্যন্তরের ৩৯ কিলোমিটার অভ্যন্তরে উৎপত্তি হয় এই ভূমিকম্প। এর আগে গত ১০ ডিসেম্বরে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠে কিরাকিরা। এর আগের দিন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেপে উঠেছিল সলোমন দ্বীপ। সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল। তবে কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এসএসএ