ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণ প্রজন্ম নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে আজকের তরুণ সমাজ প্রতিজ্ঞাবদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে তরুণরা বৃথা যেতে দিবে না। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে কখনই পাকিস্তান হতে দিবে না।
রবিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লায়লা-কবির ডিগ্রি কলেজের রজতজয়ন্তী ও প্রাক্তণ ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
IMG0
এস এম জাকির হোসাইন তরুণদের উদ্দেশে বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসুন। বঙ্গবন্ধুকে ভালোবাসলে বাংলাদেশকে ভালোবাসা হবে। বঙ্গবন্ধুর সম্পর্কে জানুন। তাকে জানলে বাংলাদেশকে জানা হবে। বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক অবিচ্ছেদ নাম।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যতোদিন থাকবে ততোদিন বঙ্গবন্ধু থাকবে।’
তিনি বলেন, ‘প্রত্যকে নিজের অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন। সকল ক্ষেত্রে তাকে সমর্থন জানিয়ে নিজেকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে পরিচয় দিন। কারণ বাংলাদেশর জন্য নূন্যতম ক্ষতিকর এমন কিছু জাতির পিতার কন্যা কখনই করবেন না। তার প্রতি আস্থা রাখুন। তিনিই আমাদের শেষ ভরসাস্থল।’
তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কলম হাতে মেধা দিয়ে বিশ্ব ইতিহাসে নিজের স্বাক্ষর রাখুন। মেধা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, অস্ত্র দিয়ে নয়।’
ইত্তেফাক/ইউবি
