২০০ ম্যাচ গোল না খাওয়ার রেকর্ড বুফনের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৫১
ফুটবল ম্যাচের জয়-পরাজয় অনেকটাই নির্ভর করে গোলকিপারের উপর। দলের পক্ষে সর্বশেষ বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক। এভাবেই দলের হয়ে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন জিয়ালুইনজি বুফন।
 
জুভেন্টাসের এই ইতালিয়ান গোলরক্ষক ২০০ ম্যাচ গোল না হজম করার রেকর্ড গড়েছেন। শনিবার রাতে সিরিআ লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমাকে ১-০ গোলে হারিয়ে এই রেকর্ডের মালিক হন তিনি।
 
আর এ জয়ের রোমা থেকে সাত পয়েন্ট এগিয়ে গেল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। 
 
জুভিদের হয়ে এমনিতেই রেকর্ডের মালিক ছিলেন বুফন। তবে এবার তার মাত্রাটা আরও বড় করলেন। ইতালিয়ান সিরিআতেও গোল হজম না করার রেকর্ডটি তারই অধীনে। এখন পর্যন্ত দলের হয়ে ৪৭৩টি ম্যাচ খেলেছেন ইতালি জাতীয় দলের এ তারকা।
 
ইত্তেফাক/এমএইচ