প্রথম হয়েও অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না সোহাগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৫
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং (ই) ইউনিটে ১২ হাজার ৩৯১ জন  শিক্ষার্থীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করা দরিদ্র পরিবারের সন্তান সোহাগ ভর্তির টাকা জোগাড় করতেই দিশেহারা হয়ে পড়েছেন। 
 
সোহাগ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাটোর সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪.৮৩ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি নাটোর সদর উপজেলার পাইকেরদৌল সেখেরহাট এলাকার দিন মুজুর মোজাম্মেল হক ও শাহানারা বেগমের একমাত্র ছেলে। সোহাগের বড় বোন বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাসে পড়ছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় সোহাগ ইঞ্জিনিয়ারিং (ই) ইউনিটে প্রথম স্থান অর্জন করা ছাড়াও তিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ১২৮তম স্থান অর্জন করেছেন। 
 
সোহাগের বাবার কোন জমিজমা নেই। তার বাবা দিনমুজুরের কাজ করে যা আয় করেন তা দিয়ে চারজনের সংসার চালান। তার ওপরে দুই সন্তানের উচ্চ শিক্ষার ব্যয়ভার বহন করা কোন ভাবেই সম্ভব হচ্ছে না।
 
ইত্তেফাক/ইউবি