সিরাজগঞ্জে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বিশ্বইজতেমা সমাপ্ত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:০৫
সিরাজগঞ্জে প্রথমবারের মত শুরু হওয়া ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানে, আরব, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকার ৪৩ জনসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ লক্ষাধিক ধর্ম প্রাণ ব্যক্তি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে বলে আয়োজক কমিটির সদস্য সোয়েইব সিদ্দিক জানান। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আবু ইফসুফ জানান, আইন শৃঙ্খলা রক্ষায় ৬ শতাধিক পুলিশসহ র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশপাশি তাবলিগ জামায়াতের নিজস্ব সদস্যরাও পাহারার দায়িত্ব পালন করেছে।
 
বেলা সাড়ে ১১টায় মোনাজাতে অংশ গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম, আখেরি মোনাজাতে অংশ গ্রহণের জন্য বিশ্ব ইজতেমা ময়দানে আসলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহর পথে আসার আহ্বান পৌঁছে দেবার জন্য বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। সিরাজগঞ্জে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত হওয়ায় আয়োজক বৃন্দসহ সকলকে আমি ধন্যবাদ জানাই, দেশ ও জাতীর উন্নতি কামনা করি। উল্লেখ্য, শনিবার এই বিশ্ব ইজতেমা ময়দানে আছর এবং মাগরিবের নামাজেও মন্ত্রী শরিক হন।  
 
লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে দেশ ও জাতীসহ বিশ্ব উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের আমির মৌ. জুবায়ের আহম্মেদ।
 
 
ইত্তেফাক/এমআই