রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান, নৌ ও সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
ক্রেন ও মই ব্যবহার করে নামিয়ে আনা হয়েছেন বেশ কয়েকজনকে। এখনও প্রচুর মানুষ ওপরে আটক রয়েছে। ওপর থেকে আটকে পড়া অসহায় মানুষের আর্তচিৎকার শোনা যাাচ্ছে।
ভবনটিতে আগুন নেভানোর এক পর্যায়ে আগুন লেগে গেছে অবনটির ১২/১৩ তলায়।
আরও পড়ুন: বনানীতে বহুতল ভবনে আগুন, আটকা অনেক
একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগে সাড়ে বারোটার দিকে। আগুন লাগার পর ৩ জন ভবন থেকে ঝাঁপ দেন। তারা পড়ার সঙ্গে সঙ্গে নিহত হন।
ইত্তেফাক/নূহু

