পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে মহিউদ্দিন মহারাজকে সমর্থন দিয়েছেন জিয়ানগর উপজেলা জাতীয় পার্টি (জেপি)।
রবিবার বিকালে উপজেলা জেপি কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় উপজেলা জেপির সহসভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইউসুফ আলী আকন, জিয়ানগর উপজেলা জেপির সহসভাপতি রুহুল আমিন হাওলাদার, কাওছার আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মিজানুর রহমান, জিয়ানগর নারী জেপির সভানেত্রী শারমিন হোসেন, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা রানী, জিয়ানগর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, সহসভাপতি সগির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বাশার মৃধা ভাণ্ডারিয়া ছাত্র সমাজের সভাপতি শিমুল আকন, সাধারণ সম্পাদক রাহাত জোমাদ্দার, জিয়ানগর ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, মুনান ও জসিম প্রমুখ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জেপি নেতারা উপস্থিত ছিলেন। সকলের ঐক্যমতে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজকে জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি
