আধুনিক, জনবান্ধব, ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি অফিস হিসেবে ঢাকা জেলার মিরপুরে অবস্থিত মোহাম্মদপুর রাজস্ব সার্কেলকে নির্বাচন করা হয়েছে।
মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের প্রচেষ্টায় অফিসটিতে বিভিন্ন ইনোভেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শনিবার বেলা ১১টার দিকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী এবং ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে ঢাকা জেলার ১৯টি সার্কেলের সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন। এছাড়া ৪ নং ওয়ার্ড কমিশনার জামাল মোস্তফা ও ১৪ নং ওয়ার্ড কমিশনার মো. হুমায়ন রশীদ (জনি) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তার উদ্ভাবন তুলে ধরেন। জনবান্ধব ভূমি অফিস বিনির্মাণে তার গৃহীত পদক্ষেপগুলো হলো—
সরকারি স্বার্থ যাচাই এর জন্য একটি সফটওয়ার নির্মাণ ও এর সফল বাস্তবায়ন। হেল্পডেক্স স্থাপন। সেবা গ্রহীতাদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা হয়েছে। রাজস্ব আদালত ও গণশুনানী কেন্দ্র স্থাপন করা হয়েছে। অনলাইন সারভাইল সিস্টেম তথা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রের্কড রুমে নথি সমূহের পুনর্বিন্যাস করা হয়েছে। মৌজা ম্যাপ সমূহের পেছনে লাল সালু পেস্টিং করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেবা সহজীকরণ বোর্ড স্থাপন করা হয়েছে। নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হয়েছে। প্রধান সড়কে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। অফিসে প্রবেশ পথ সংস্কার করা হয়েছে। অফিসের কর্মকর্তাদের জন্য সুনির্দিষ্ট ইউনিফর্মের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক কর্মকর্তাকে আই ডি কার্ড প্রধান করা হয়েছে। অফিসের করিডোর সংস্কার করে টাইলস বসানো হয়েছে। কানুনগোর কক্ষ সংস্কার করা হয়েছে। অফিসের ওয়াশরুম সংস্কার করে সেবা গ্রহীতাদের ব্যবহার উপযোগী করা হয়েছে। অফিসের নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করা হচ্ছে। অফিস প্রাঙ্গন হতে প্রায় ১০ ট্রাক ময়লা সরিয়ে ময়লার স্তুপ পরিষ্কার করা হয়েছে। সেবা গ্রহীতাদের বসার জন্য নতুন চেয়ার এর ব্যবস্থা করা হয়েছে। অফিসের সামনের রাস্তাটি পাকা করে টাইলস বসানো হয়েছে। রাস্তার দুই পার্শ্বে বিভিন্ন ধরনের ফুল ও সৌখিন গাছের টব স্থাপন করা হয়েছে। বাগানে বিভিন্ন প্রজাতির ওষুধি ও ফলজ গাছ লাগানো হয়েছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ জনগণের কাছে সহজবোধ্য করার জন্য বিভিন্ন দেয়াল লিখন করা হয়েছে। রেজিস্ট্রার-১ (আর ও আর)বইসমূহ শক্ত মলাটের হওয়ায় কিছু দিন ব্যবহারের পর পাতা ভাজ পড়ে ছিড়ে যায়। সেজন্য আর ও আর বই সমূহের শক্ত মলাট খুলে ফ্লেক্সিবল মলাট লাগিয়ে লালসালু দিয়ে বাঁধাই করা হয়েছে। সিটিজেন চার্টার আপডেট করা হয়েছে। অভিযোগ বক্স ও নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। নামজারি ও জমাভাগের ফরম বিনামূল্যে বিতরণের জন্য বক্স স্থাপন করা হয়েছে। অফিস ভবনে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
