অগ্নিকাণ্ডের শুরুতে এফ আর টাওয়ার থেকে অনেককে ভাঙা কাঁচের ফাঁক দিয়ে হাত নাড়তে দেখা গিয়েছিলো। কিন্তু এখন কাউকে হাত নাড়তে দেখা যাচ্ছে না। ফলে অনেকে ধারণা করছেন তাদের অনেকে ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন! আবার অনেকে ধারণা করছেন, হেলিকপ্টার, ক্রেনের সাহায্যে তাদের অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভবনটিতে ৫ শতাধিক মানুষ কাজ করে বলে প্রাথমিকভাবে একটি তথ্য পাওয়া গিয়েছে। তাদের সকলে উদ্ধার করা গিয়েছে কি না, অথবা কেউ আটকে আছে কি না তা বুঝতে পারা যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, কয়েকজনকে তারা ভবন থেকে ঝাঁপ দিয়ে পড়তে দেখেছেন। অনেকে ফায়ার সার্ভিসের দেওয়া রশি বেয়ে নামতে গিয়ে অনেকে হাত পিছলে পড়ে গিয়ে আহত হতে দেখেছেন।
আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের ভয়াবহতা কমে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসসহ চার বাহিনী কাজ করে যাচ্ছে।
আরও পড়ুনঃ এফ আর ভবনে আগুন: একজন শ্রীলঙ্কানসহ নিহত ৫, উদ্ধার শতাধিক
ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন মাস্ক নিয়ে ভবনের ভিতরে প্রবেশ করেছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ভেতরে অনেক ধোঁয়া। সে ধোঁয়ার কারণে ভেতরে কিছু দেখা যাচ্ছে না।
ইত্তেফাক/নূহু
