বেলা ৫টা ২০ মিনিটের সময় দুই ভবনের মাঝখানে এক ব্যক্তিকে বিস্ময়করভাবে ঝুঁলে থাকতে দেখা যায়। হাত নাড়তে দেখা যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ল্যাডার উঠে যায়।
অবশেষে তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা ওপর থেকে দড়ি ফেলে। ছাদের ওপর থেকে ফেলা সেই দড়ি দিয়ে বেঁধে তাকে ওপরে তুলে নেওয়া হয়। এরপর সেই একই জায়গা থেকে আরো একজনকে বের হয়ে আসতে দেখা যায়।

আরও পড়ুনঃ এফ আর ভবনে আগুন: একজন শ্রীলঙ্কানসহ নিহত ৫, উদ্ধার শতাধিক
এফ আর টাওয়ার ভবনটির ৮টি মেঝে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ভয়ংকর অগ্নিকাণ্ড মোকাবেলায় উদ্ধার তৎপরতায় কাজ করে যাচ্ছে চার বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কাউটা এবং রেডক্রিসেন্টের কর্মীদল।
ইত্তেফাক/নূহু
