আগামী ২২ ডিসেম্বরর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামছে বিজিবি। মোট ২২ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেব নারায়নগঞ্জে কাজ করবে বলে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার রবিবার রাতে এ কথা জানিয়েছেন।
নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, বিজিবির ২২ প্লাটুনের ৭ প্লাটুন কাজ করবে সিদ্ধিরগঞ্জে, বন্দরে ৫ প্লাটুন এবং বাকি ১০ প্লাটুন সদরে কাজ করবে।
ইত্তেফাক/এএন
