জর্ডানে জিম্মি নাটকের অবসান : নিহত ১০

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৮
জর্ডানে পুলিশের উপর ৪ বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কারাক শহরে এই হামলায় আহত হয়েছে আরো ২৭ জন। হামলাকরাীদের হত্যা করতে সমর্থ হয়েছে দেশটির পুলিশ।
 
দেশটির নিরাপত্তা বিভাগ জানায়, সাতজন পুলিশ, একজন নারী কানাডিয়ান পর্যটক ও দুইজন জর্ডান নাগরিক নিহত হয়েছেন। হামলাকারীদের কাছ থেকে আত্মঘাতী বেল্ট ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
পার্বত্য এই শহরে হামলাকারীকে খুঁজতে অভিযান চালানো হয়। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগী।
 
মার্কিন সেনাবাহিনী জর্ডানে সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ইরাকি ও ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীকেও জর্ডানে প্রশিক্ষণ দেয়া হয়। দ্য টেলিগ্রাফ
 
ইত্তেফাক/এমএইচ