রংপুরের মিঠাপুকুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পল্লী চিকিৎসক বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বাবুল মিয়াকে উপজেলার হামিদপুর গ্রামের মৃত. আমজাদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, শনিবার রাতে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নিতে চায়। এসময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে তিনি মারা যান।
ইত্তেফাক/কেকে
