টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১০:২৩
টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকাপ-ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ওই ভ্যানের সহকারীসহ পাঁচজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলাধীন টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কের আনালিয়াবাড়ি এলাকায় ৭ নম্বর সেতুর কাছে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ওই পিকাপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়ি গ্রামের মোকসেদুল আলম (৩০) নিহত হন। এবং পিকাপ-ভ্যানের সহকারীসহ পাঁচজন আহত হন।
 
বঙ্গবন্ধু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও পিকাপ-ভ্যানটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ