সাতক্ষীরায় পুলিশি অভিযানে গ্রেফতার ৩৪

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১১:২৮
 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা ১৫ জন, কলারোয়া থানা পাঁচজন, কালিগঞ্জ থানা চারজন, তালা থানা তিনজন, শ্যামনগর থানা দুইজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। 
 
গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।-বাসস 
 
 
ইত্তেফাক/কেকে