সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ‘নিহত ২৭’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৮
 
সাইবেরিয়ার ইয়াকুতিয়া রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলছে, এতে ২৭ জন নিহত হয়েছে। 
 
বিমানটিতে ৩২ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। এর আগে বলা হয়েছিল বিধ্বস্তের ঘটনায় মাত্র পাঁচজন যাত্রী বেঁচে আছে। 
 
সোমবার ভোরে যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন ঐ এলাকার আবহাওয়া খারাপ ছিল। 
 
তবে আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফেক্স জানিয়েছে, বিমানের সব যাত্রীই বেঁচে আছেন। এই ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। 
 
ইত্তেফাক/এএসএস