সব হাসপাতালকে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ স্বাস্থ্য অধিদফতরের

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৮:১৬

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আরও পড়ুন: অগ্নিকাণ্ড পর্যবেক্ষণে এফ আর টাওয়ারের সামনে মেয়র

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এ নির্দেশনা প্রদান করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু