যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামির মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৩:০৯
 
যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাজী আবদুল মান্নান (৮৯) মারা গেছেন।
 
আজ সোমবার ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় তার মৃত্যু হয় বলে জানান করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী।
 
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩ মে  কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই ভাইসহ চার রাজাকারের মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজাকার শামসুদ্দিন, রাজাকার নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান ও রাজাকার হাফিজ উদ্দিন। রাজাকার শামসুদ্দিন ছাড়া অন্যরা পলাতক।
 
 
ইত্তেফাক/কেকে