কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১০৫ তম মৃত্যু বার্ষিকী পালন হয়েছে।
সোমবার সকাল ১০ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেনের স্মৃতি কেন্দ্রে মৃত্যু বার্ষিকী পালন করা হয়। উপজেলা প্রশাসন ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ এবং মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের উদ্যোগে মৃত্যু বার্ষিকী পালিত হয়।IMG0
সকালে কালজয়ী সাহিত্যিকের সমাধিস্থলে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার, সমাজসেবা কর্মকর্তা এহিয়াতুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী প্রমুখ। পরে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এএসএমইউ
