ভারতে পুলিশ হেফাজতে ৬০০ বন্দির মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:০৬
ভারতে পুলিশ কাস্টোডিতে ৫ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ বন্দি। সোমবার প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাই্টস ওয়াচ। সংস্থাটি জানায়, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পুলিশ হেফাজতে প্রায় ৬০০ বন্দির মৃত্যু হয়। তবে এজন্য কোনো পুলিশকে দায়ী করেনি তারা।
 
ভারতের পুলিশ নিয়মতই অসুস্থতা, পালানোর চেষ্টা, আত্মহত্যা ও দুর্ঘটনার কারণে নিহতদের হিসেব রাখে। তবে সংস্থাটির দাবি, এদের অনেকেই পুলিশি নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান। সোমবার ১১৪ পাতার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিয়ম মেনে গ্রেফতার করে না এবং হেফাজতে নিয়ে নির্যাতন চালায়।
 
২০০৯ থেকে ২০১৫ সালে ঘটা ১৭টি মৃত্যু নিয়ে বিস্তারিত প্রতিবেদন করে সংস্থাটি। এজন্য তারা প্রায় ৭০ জনের সাক্ষাতকার নেয়। প্রত্যেকটির ক্ষেত্রেই দেখা যায়, পুলিশ সঠিক নিয়ম মেনে গ্রেফতার করেনি।
সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেন, ‘নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের বিষয়টি যে ঠিক নয় সেটা তাদের উপর হওয়ার পরই বুঝবে ভারতের পুলিশ।
 
তিনি বলেন, ‘আমাদের গবেষণায় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ হেফাজতের মৃত্যুর ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে কিংবা সহকর্মীকে বাঁচাতে চায়। কিন্তু কেউই সুবিচারের চেষ্টা করেনা।'
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সরকার ২০১৫ সালে ৯৭ জনের মাঝে শুধু ৬৭ জনের মুত্যুর কথা স্বীকার করেছিলো। কর্তৃপক্ষ পুলিশের দোষ খুঁজতে চায়না। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ