মেলান্দহ থানা হেফাজতে যুবকের মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৮
জামালপুরের মেলান্দহ থানা হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল রানা (১৯) পাহাড়ীপটল গ্রামের রেহান আলীর ছেলে।
 
নিহতের স্বজনদের দাবি, গ্রেফতার যুবককে পুলিশ পিটিয়ে হত্যা করেছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ‘১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাসহ পশ্চিম মালঞ্চ গ্রামের হযরত আলীর জাহিদ হাসান (২২) ও শেরপুরের আলী আক্কাসের ছেলে জাকারিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। কিছুক্ষণ পরেই সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মেলান্দহ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে জামালপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। ’
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মমিনুল হক বাবু বলেন, ‘সোহেল রানার মৃত্যুর খবরে জামালপুর হাসপাতালে খোঁজ নিতে যাই। আমার সামনে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।’
 
ইত্তেফাক/এএসএমইউ