হলিউড লিজেন্ড জা জা গাবর চলে গেলেন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৫:১৬
হলিউডের লিজেন্ড অভিনেত্রী জা জা গাবর, ৯৯ বছর বয়সে মারা গেছেন। গতকাল ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলেসের বেলএয়ারে নিজের বাড়িতে হৃদযন্ত্রের  ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ জেষ্ঠ্য অভিনেত্রী। এ খবর প্রকাশ করেছে বিবিসি।
 
গাবরের স্বামী ফ্রেডেরিক ভন আনহল্ট খবরটি নিশ্চিত করেন সংবাদ সংস্থা এএফপিকে। তিনি জানিয়েছেন, ও একাকীত্ব নিয়ে মরেনি। জা জা গাবরের মৃত্যুতে হলিউডে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
IMG0
গাবর ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন বুদাপেস্টে। ১৯৩৬ সালে  মিস হাঙ্গেরি নির্বাচিত হন। তবে সিনেমায় কাজ শুরু করেছেন এর বেশ পরে। ১৯৫২ সালে হলিউডে পদার্পন করেন। ৭০ টার বেশি সিনেমায় কাজ করেছেন। বেশকিছু সিনেমায় কাজ করে ছিলেন শোবিজ গোসিপেও।
 
১৯৮৩ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী ‘অন লাইফটাইম ইজ নট এনাফ’ নামের গ্রন্থ।
 
ইত্তেফাক/এমএআর