রাঙ্গামাটির বাঘাইছড়ির নয় মাইল এলাকায় সংঘটিত বহুল আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার দিবাগত রাতে লংগদু সেনা জোনের দুইটি পৃথক দল যৌথখামার এলাকায় অভিযান চালিয়ে ত্রিদিব চাকমা এবং লংগদু এলাকা থেকে লারে চন্দ্রকে আটক করেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর জানান, অভিযানে দুইজন আটকের কথা স্বীকার করলেও এখনো পুলিশের হাতে তাদের হস্তান্তর করা হয়নি। জানা যায়, আটককৃত ত্রিদিব চাকমা জেএসএস (মূল) দলের এবং লারে চন্দ্র ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০১৯ তারিখ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় নয় মাইল নামক এলাকায় দুটি চান্দের গাড়িতে ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে ৭ জন নিহত হন এবং ১৮ জন আহত হয়।
ইত্তেফাক/অনি
