মুক্তির অপেক্ষায় অভিনেত্রী তানিয়া আহমেদের নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ভালবাসা এমনই হয়’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে বিদ্যা সিনহা মিম ও সাজ্জাদ। লন্ডনে চিত্রায়িত ও নির্মিত এ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
আসছে ২৭ জানুয়ারি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। মিম-সাজ্জাদ ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, মিশু সাব্বির, সোহেল খান, তারিক আনাম খান প্রমুখ।
কাহিনী, সংলাপ ও রচনায় রায়হান খান এবং নৃত্য পরিচালনা, চিত্রনাট্য, পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। সংগীত পরিচালনা ও কম্পোজিশনে এস.আই টুটুল, হাবিব ওয়াহিদ এবং জে. কে।
সিনেমাটির গল্পে দেখা যাবে, ইমতিয়াজ ঐশির চাচা, যিনি ঐশির ৩ মাস বয়সে তার বাবা মাকে হত্যা করে তাদের ধন সম্পদ লুফে নেয়ার লোভে। ঐশি ইমতিয়াজকেই তার বাবা বলে জানে। ইমতিয়াজ সাহেব ব্যবসার প্রয়োজনে লন্ডনে চলে যান এবং সঙ্গে নিয়ে যান ঐশিকে।
অন্যদিকে সাজ্জাদ চাকুরির সন্ধানে লন্ডন যায় এবং সেখানেই চাকরি করে। লন্ডনে ঐশির সাথে সাজ্জাদরে পরিচয় হয় এবং প্রেম হয় অতপর বিয়ে করে তারা দুজন। বিয়ের কিছুদিন পর ঐশির একটা রোড এক্সিডেন্টে মারাত্বক আঘাত পায়, হাসপাতালে যখন জ্ঞান ফিরে তখন ঐশি পুরোনো স্মৃতি সব ভুলে যায়।
এমনকি তার স্বামী সাজ্জাদের কথাও না। এরপর আবারো নতুন করে মোড় নিতে শুরু করে সিনেমাটির গল্প।
ইত্তেফাক/এমএআর
