নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৩
পিরোজপুরের নাজিরপুরে পরিবহনের বাস চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে স্থানীয় হাসপাতাল বাসস্ট্যান্ড সংলগ্ন পাতিলাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪০১৬০) গাড়ি যাত্রীবিহীন একটি চলন্ত ভ্যান গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক সেন্টু গাজী (৫০) নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনতা কিছু সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। নিহত সেন্টু গাজী উপজেলার ডুমরিয়া গ্রামের মৃত হালিম গাজীর ছেলে।