মাগুরায় ফেরী করে বন্যপ্রাণী বিক্রি করা হচ্ছে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৬:০২
 
মাগুরায় ফেরী করে বন্য প্রাণী বিক্রি করা হচ্ছে। ফলে বন্যপ্রাণীদের জীবন বিপন্ন হতে বসেছে। বন্যপ্রাণী ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও আইনটি কেউ মানছে না।
 
শহরে সোমবার দুপুরে খাঁচায় করে বন্যপ্রাণী বেজী বিক্রি করতে দেখা যায়। বিক্রেতা প্রাণীটির দাম চান ৫শত টাকা।
 
বিক্রেতা মাগুরা সদর উপজেলার নালিয়ার ডাঙ্গী গ্রামের টোকান নামে এক যুবক জানান, তিনি মাঠ থেকে প্রাণীটি ধরে খাঁচায় ভরে শহরে নিয়ে এসেছেন বিক্রি করতে। ৫০০ টাকা হলে বিক্রি করবেন।
 
প্রকাশ্য  শহরের সড়কে ফেরী করে বন্য প্রাণীটি বিক্রির জন্য ঘুরলেও কেউ তাকে নিষেধ করেননি বা বন্যপ্রাণী ধরা বা বিক্রি করা আইন সিদ্ধ নয় তা জানায়নি। ফলে সে শহরময় ফেরি করছে বিক্রি করার জন্য। সে শেষ পর্যন্ত কত দামে, প্রাণীটি বিক্রি করেছে তা জানা যায়নি। বন্যপ্রাণী ধরা ও বিক্রি নিষিদ্ধ হলেও আইনটি কেউ মানছে না।
 
ইত্তেফাক/আরএ