সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য মতিউর রহমানের (২৬) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনি বগুড়া জেলার শাহজানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের দবির উদ্দিনের ছেলে।
সোমবার দুপুরে জেলা পুলিশের গোয়েন্দা শখার (ডিবি) উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত জেএমবি সদস্য মতিউর রহমানকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জর করেন। এই আদালতের রেজিস্ট্রার এএসআই এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জেএমবির এই সদস্য ঢাকার দারুস ছালাম থানার সন্ত্রাস বিরোধী আইনের দায়ের করা মামলায় (মামলা নং ২১/১৬) ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় (মামলা নং ০২/১৬) জিজ্ঞাসাবাদের জন্য তাকে শোন এ্যারেস্ট দেখিয়ে সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।
ইত্তেফাক/এমআই
