অভয়নগরে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৯
 
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে স্বামী ও সতীনের হাতে নাজমা বেগম (৩৯) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এলাকাবাসী  জানায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে শুভরাড়া গ্রামের সরোয়ার মোল্যার দুই স্ত্রী ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সরোয়ার মোল্যার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে স্বামী সরোয়ার (৪৮) ও তার সতীন রেশমা বেগম এবং তার শ্বশুর মিলে বেধড়ক পিটিয়ে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে নাজমা বেগম গুরুতর আহত হন।
 
এলাকাবাসী ওই দিন বিকালে নাজমা বেগমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তার মৃত্যু হয়।
 
নাজমা বেগমের ছয় মাসের একটি কন্যা সন্তান রয়েছে।নাজমা বেগম ফুলতলা বাজরে একটি ডেকোরেটর দোকানে কাজ করত। ওই দোকানে সরোয়ার মোল্যা ও কাজ করতো। সেখানে পরিচয়ের সূত্র ধরে নাজমা বেগমকে সরোয়ার দ্বিতীয় স্ত্রী হিসাবে চার বছর আগে বিয়ে করে। বিয়ের পর তারা ফুলতলা বাজারে ভাড়া বাড়িতে বসবাস করতো। ছয় মাস আগে সরোয়ার তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায়।
 
বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, স্বামী ও সতীনের  হাতে নাজমা বেগম গুরুতর আহত হয়। পরে চিৎিকসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মান্নান শেখ বাদী হয়ে রবিবার সকালে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহত গৃহবধূ নাজমা বেগমের লাশ যশোর মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/আরএ