বরিশালের থ্রি স্টার মানের হোটেল এরিনা থেকে বিশ্বব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। মৃত ওই কর্মকর্তার নাম গোলাম মোস্তফা। তিনি বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টের কনসালটেন্টের দায়িত্বে ছিলেন বলে জানান কোতয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম।
আরও পড়ুনঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে ভিসিকে অবাঞ্চিত ঘোষণা
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের নাকে রক্ত দেখতে পায়। তবে কি কারণে মারা গেছে তা নিশ্চিত করা যায়নি। লাশটি তৃতীয় তলার ৩০৪ নং কক্ষের বাথরুম থেকে উদ্ধার করা হয়।
ইত্তেফাক/নূহু
