বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নৌকায় ভোট দিতে হবে : ছাত্রলীগ সভাপতি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৭
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই। 
 
সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি এ কথা বলেন। 
IMG0
শনিবার থেকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয়, জেলা, মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ড চষে বেড়াচ্ছেন । 
 
সাইফুর রহমান সোহাগ বলেন, নৌকার পক্ষে, আইভীর পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া মিলছে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে। 
IMG1
এর আগে শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে প্রচার চালানোর লক্ষে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ২৭টি প্রচার কমিটি গঠন করেছে ছাত্রলীগ। প্রচারণার সময় ভোটারদের হাতে নৌকা মার্কার লিফলেট বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি