আইএমএফ প্রধান ক্রিস্টিন লগার্ড গাফিলতির জন্য দোষী সাব্যস্ত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ০০:০১

বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে শুল্কমুক্ত সুবিধার গাড়ির অপব্যবহারের অভিযোগ উঠেছে এবার আইএলও’র (আন্তর্জাতিক শ্রম সংস্থার) পদস্থ এক কর্মকর্তার বিরুদ্ধে। কিশোর কুমার সিং নামে আইএলও’র ওই কর্মকর্তা এর আগে ইউএনডিপিতে কর্মরত ছিলেন। ইউএনডিপি থেকে কর্মস্থল পরিবর্তন করে আইএলওতে আসলেও শুল্কমুক্ত সুবিধার গাড়িটি জমা না দিয়ে প্রায় দেড় বছর ধরে ব্যবহার করেছেন। তথ্য পেয়ে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে গতকাল তাকে একটি নোটিশও পাঠানো হয়েছে। নোটিশে তাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে ওই গাড়ি ফেরত দিতে বলা হয়েছে।

 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান ইত্তেফাককে বলেন, এ ধরনের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহারকারী ব্যক্তিরা তাদের কর্মস্থল পরিবর্তন করলে ওই গাড়ি ও পাশবই জমা দিতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তি দেড় বছর আগে কর্মস্থল পরিবর্তন করলেও গাড়ি বা পাশ বই জমা দেননি। এমনকি তার কর্মস্থল সম্পর্কেও জানাননি। অর্থাত্ ওই সময় তিনি গাড়িটি ইউএনডিপি’র হিসেবে ব্যবহার করেছেন। সমপ্রতি তিনি গাড়িটি তার নামে বরাদ্দ দেয়ার জন্য আবেদন করেছেন। এটি শাস্তিযোগ্য অপরাধ। এজন্য গাড়িটি বাজেয়াপ্ত কিংবা গাড়ির দামের সর্বোচ্চ ১০ গুণ পর্যন্ত জরিমানা হতে পারে।
 
প্রসঙ্গত, এর আগে ইউএনডিপি’র সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনারের বিরুদ্ধেও শুল্কমুক্ত সুবিধায় গাড়ি অপব্যবহারের অভিযোগ উঠেছিল। তাকেও শুল্ক গোয়েন্দা অফিসে তলব করা হয়।

ইত্তেফাক/এএন