রুশ রাষ্ট্রদূতকে ৮টি গুলি করা হয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ০০:৫৩

তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানী আংকারায় এক আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ। সেখানে সোমবার সন্ধ্যায় সাংবাদিক ও অতিথিদের সামনে তাকে হত্যা করা হয়।

এ সময় কার্লভকে ৮টি গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
আঙ্কারায় `তুর্কিদের চোখে রাশিয়া` (রাশিয়া অ্যাজ সিন বাই তার্কস) শীর্ষক এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
 
বিবিসির তথ্য অনুযায়ী, গুলি করার পর অস্ত্রধারী তুর্কি ভাষায় চিৎকার করে বলছিলেন- “আলেপ্পোর কথা মনে রেখ, সিরিয়ার কথা মনে রেখ।”
আঙ্কারায় স্থানীয় মেয়র জানিয়েছেন, এ হামালায় জড়িত অস্ত্রধারী তুরস্কের একজন পুলিশ। এ হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ইত্তেফাক/এএন